ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

সেলিনা হোসেনের কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ২৪২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার ভালোবাসা

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার জানান দিতে হয়,
তবে আমি ভালোবাসতে জানিনা।
আমি সেকেলে বেড়ে উঠা এক পরজীবী।

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার সুর সঙ্গীত গাইতে হয়,
তবে ভালোবাসার কাব্য বিতান
আমার বুকের পাঁজরে তুলে রাখিনা।

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার জোছনা বিলাতে হয় তবে,
জোছনা বিলাসী রাজকন্যা হয়ে
আমি আসি না কারো ঘর আলো করতে।

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার আলোর মিছিল বের হয়,
জোনাক পোকার আলোয় রাঙা বদন হয়
তবে আমি পিদিম হবো ধরনীর বুক চিরে।

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার রাজপ্রাসাদ সাজাতে হয়,
তবে আমার জীবনকে মুক্তি দেবো
বন্দীশালার বিলাসবহুল জীবন থেকে।

আমি প্রতিদিন ভালোবাসায় ঋদ্ধ করি নিজেকে
আমার পৃথিবী আলোকিত হবে সদা সূর্যের আলোয়,
প্রতিটা সকাল আমাকে সুপ্রভাত বলবে মিষ্টি হাসিতে,
কোকিলের বসন্ত বাতায়নকে রাঙিয়ে বিহ্বলতায়।

আমার কাছে ভালোবাসা হলো নীলছে আভায়
রাঙিয়ে তোলা কচি মনের চারাগাছের মেলা,
উপলব্ধির এক অপুর্ব শক্তি
শিশিরের ছোঁয়ায় রঙিন প্রচ্ছদে মোড়া এক পুর্ণাঙ্গ উপন্যাস।

১৪.০২.২০২২

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেলিনা হোসেনের কবিতা

আপডেট সময় : ০৯:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

আমার ভালোবাসা

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার জানান দিতে হয়,
তবে আমি ভালোবাসতে জানিনা।
আমি সেকেলে বেড়ে উঠা এক পরজীবী।

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার সুর সঙ্গীত গাইতে হয়,
তবে ভালোবাসার কাব্য বিতান
আমার বুকের পাঁজরে তুলে রাখিনা।

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার জোছনা বিলাতে হয় তবে,
জোছনা বিলাসী রাজকন্যা হয়ে
আমি আসি না কারো ঘর আলো করতে।

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার আলোর মিছিল বের হয়,
জোনাক পোকার আলোয় রাঙা বদন হয়
তবে আমি পিদিম হবো ধরনীর বুক চিরে।

যদি বিশেষ একটি দিনে চিৎকার করে
ভালোবাসার রাজপ্রাসাদ সাজাতে হয়,
তবে আমার জীবনকে মুক্তি দেবো
বন্দীশালার বিলাসবহুল জীবন থেকে।

আমি প্রতিদিন ভালোবাসায় ঋদ্ধ করি নিজেকে
আমার পৃথিবী আলোকিত হবে সদা সূর্যের আলোয়,
প্রতিটা সকাল আমাকে সুপ্রভাত বলবে মিষ্টি হাসিতে,
কোকিলের বসন্ত বাতায়নকে রাঙিয়ে বিহ্বলতায়।

আমার কাছে ভালোবাসা হলো নীলছে আভায়
রাঙিয়ে তোলা কচি মনের চারাগাছের মেলা,
উপলব্ধির এক অপুর্ব শক্তি
শিশিরের ছোঁয়ায় রঙিন প্রচ্ছদে মোড়া এক পুর্ণাঙ্গ উপন্যাস।

১৪.০২.২০২২