ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, বনরক্ষীর জালে ৬ জেলে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৩৬৪ বার পড়া হয়েছে

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, বনরক্ষীর জালে ৬ জেলে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবন এলাকায় মাছ শিকারে জেলেরা নানা ধরণের রাসায়নিক ব্যবহার করছে। শুক্রবার পূর্ব সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় বনরক্ষীদের হাতে আটক হয়েছে ৬ জেলে।

এসময় জেলেদের কাছ থেকে ৩ বোতল কীটনাশক, জাল ও ট্রলার জব্দ করার হয়েছে। জেলেদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

গ্রেফতার জেলেরা হচ্ছে, জাহিদুল (৩০), মো. আনোয়ার (২৮), মো. মিলন (৩৫), শাহাদাত খান (৩২), আবুল খান (২৫) ও শহীদুল মিনা (৫০)।

বন বিভাগ যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি স্পেশাল টিম বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ৫ জেলেকে গ্রেফতার করে। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

অপর ঘটনায়, আন্ধারমানিক ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত টহলের সময় সুন্দরবনের মুর্তিরখালে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বনরক্ষীদের দেখে অপর তিন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় তিন বোতল কীটনাশক (রিপকর্ড), চিংড়ি মাছ, মাছ ধরার জাল ও একটি নৌকা জব্দ করেন বনরক্ষীরা। আটক ওই জেলের বাড়ি মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামে।

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে গ্রেফতার ৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, বনরক্ষীর জালে ৬ জেলে

আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫