ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সীমান্ত হত্যা ন্যাক্কারজনক বললেন ভারতীয় হাইকমিশনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না। সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা। তিনি সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ দেশের জন্য দুঃখজনক বলেও মন্তব্য করেন। হাইকমিশনার বলেন, নিশ্চিতভাবে সীমান্ত হত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের ওপর হামলার কোনো শঙ্কা না থাকে, তবে যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালানো হয়।

রবিবার  সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার এবং বাংলাদেশের জন্য দুঃখজনক। বিদেশমন্ত্রীর মন্তব্যের একদিনের মাথায় সোমবার বাংলাদেশের দিনাজপুর রায় সাহেব বাড়ি এলাকায় অবস্থিত কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের পাশে ভারত সরকারের ১ কোটি ৩৩ লাখ টাকা অর্থায়নে নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন শেষে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দোরাইস্বামী বলেন, সীমান্ত হত্যা বন্ধে চোরাচালান বন্ধ করতে হবে। চোরাচালানের কারণে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। আগামীতে সীমান্ত হত্যার মতো ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে ভারত সরকার সজাগ রয়েছে। আর এজন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে হবে।

পরিসংখ্যান অনুযায়ী যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে দাবি করে ভারতীয় হাইকমিশনার বলেন, সীমান্তে যে কোনো হত্যাকাণ্ড অথবা আহতের ঘটনা উভয় দেশের জন্যই দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে।

এর আগে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন করেন। এদিন ভারতীয় হাইকমিশনার জেলার কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন এবং এমপি মনোরঞ্জন শীল

গোপালের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত দীপ্ত জীবন ফাউন্ডেশন পরিদর্শন করেন। তিনি খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে ভারতীয় সরকারের অর্থায়নে নবনির্মিত অবকাঠামো উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্ত হত্যা ন্যাক্কারজনক বললেন ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১