ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ সাবেক কৃষিমন্ত্রী গ্রেপ্তার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৪১০ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার উত্তরা এলাকায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের বাসায় বুধবার (৩০ অক্টোবর) ভোরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় বাসায় পাওয়া যায়, বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা। তাকে গ্রেফতারের সময় এসব টাকা ও মুদ্রা উদ্ধার করে পুলিশ।

এদিন সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান, মহানসগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ভোর ৪টায় উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাই বাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতারি রিয়াল এবং ৯৯০ দশমিক ৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রাখার অপরাধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ সাবেক কৃষিমন্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪