ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

সাবধান! জেনে দিন হাড় ক্ষয় করে যেসব খাবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ক্যাফেইন হাড় থেকে ক্যালসিয়াম সরিয়ে দেয়, যে কারণে হাড়ের শক্তি কমে যায়।

প্রতি ১০০ মিলিগ্রাম ক্যাফেইন প্রায় ৬ মিলিগ্রাম ক্যালসিয়াম নষ্ট করে’

সুস্থ থাকার জন্য হাড় ভালো রাখা জরুরি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মজবুত হাড় পাওয়ার জন্য বিশেষজ্ঞরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পরামর্শ দেন। কিন্তু আমরা সঠিক খাবারে মনোযোগ না দিয়ে এমন কিছু খাবার খেয়ে থাকি, যা হাড়কে ভেতর থেকে দুর্বল করে দেয়।

খাবারগুলো সম্পর্কে জানা দরকার এবং তা থেকে দূরে থাকা সম্ভব হয়, তাহলে হাড় ভালো রাখা সহজ হবে। হাড়ের জন্য ক্ষতিকর খাবারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

লবণ: নিজেকে সুস্থ রাখতে পরিমিত লবণ খেতে হবে। কোন ভাবেই অতিরিক্ত লবণখাওয়া যাবে না। অতিরিক্ত লবণে শরীরে অন্যান্য সমস্যার পাশাপাশি হাড়ের জন্যও ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত লবণযুক্ত খাবার খেলে হাড়ের ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে। এটি কিডনির জন্যও ক্ষতিকর। ২০১৬ সালের এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লবণযুক্ত অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়।

কোমল পানীয় : কোনো উপকারিতা নেই কোমল পানীয় পানে। এই পানীয়টি শরীরের নানাভাবে ক্ষতি করে থাকে। এটিও হাড়ের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। অতিরিক্ত সোডা এবং চিনিযুক্ত পানীয় পান করলে তা হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়।

তাতে হাড়ে ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ে। সোডা হাড়ের জন্য খুবই ক্ষতিকর। ২০১৪ সালের সেপ্টেম্বরে এক গবেষণায় বলা হয়েছে, সোডা বা চিনিযুক্ত পানীয় পান করা ব্যক্তিদের ক্ষেত্রে হাড় ক্ষয়ের ঝুঁকি বেশি থাকে।

অ্যালকোহল : অ্যালকোহলও হাড়ের জন্য ক্ষতিকর। অতিরিক্ত অ্যালকোহল পানে হাড়ের ভর কমে যায় এবং হাড়ের গঠন ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি হাড় ফ্র্যাকচারের প্রবণতা বাড়ে। মদ্যপান কম বয়সেই হাড় দুর্বল করে দিতে পারে। ২০১৫ সালের এক গবেষণায় বলা হয়েছে, অ্যালকোহল পানকারীদের হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

চিনি : অতিরিক্ত চিনি খেলেও হাড় দুর্বল করে দিতে পারে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস না থাকলে এবং খাবারে চিনির পরিমাণ বেশি থাকলে হাড়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। যে কারণে হাড়ে দুর্বলতা দেখা দেয়। হাড় মজবুত রাখার জন্য চিনি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। খেতে হবে স্বাস্থ্যকর ফল ও শাক-সবজি।

ক্যাফেইন সমৃদ্ধ খাবার: প্রতিদিন পরিমিত ক্যাফেইন গ্রহণ ভালো অভ্যাস। অতিরিক্ত গ্রহণের ফলে হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০১৬ সালে (BMC Musculoskeletal Disorders)-এ প্রকাশিত এক জরিপে বলছে, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে মেনোপজের পরে নারীর হাড়ের ঘনত্ব কমার কারণ হতে পারে।

ক্যাফেইন হাড় থেকে ক্যালসিয়াম সরিয়ে দেয়, যে কারণে হাড়ের শক্তি কমে যায়। প্রতি ১০০ মিলিগ্রাম ক্যাফেইন প্রায় ৬ মিলিগ্রাম ক্যালসিয়াম নষ্ট করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবধান! জেনে দিন হাড় ক্ষয় করে যেসব খাবার

আপডেট সময় : ১০:৩২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩