ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ৩৭৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: উইজডেন ইন্ডিয়ার টুইটার পেজ

‘ইতিহাস গড়ার স্থানটি ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেলেন সাকিব আল হাসান। এখন তার সামনে কেবল নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা’

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেলেন সাকিব আল হাসান। এখন তার সামনে কেবল নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা। মালিঙ্গাকে পেছনে ফেলে টি-টোয়েন্টির

ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা এখন ১০৮টি। আর দ্বিতীয় স্থানে থাকা মালিঙ্গার উইকেট ১০৭টি। রবিবার বাংলাদেশ রাত ৮টায় ওমানের আল-

আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে লড়াই বাংলাদেশের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক

মাহমুদুল্লাহ রিয়াদ। তার এই সিদ্ধান্ত যে ভুল হয়নি, সেটা প্রমাণ করলেন বাংলাদেশি বোলাররা।দলীয় ১১তম এবং নিজের তৃতীয় ওভারে বল করতে এসে জোড়া উইকেট শিকার করেন সাকিব।

দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন রিচি বেরিংটনকে। তার দুর্দান্ত ডেলিভারিতে ক্যাচ তুলে দেন স্কটিশ ব্যাটার। সেটি সীমানায় দাঁড়িয়ে দারুণভাবে তালুবন্দী করেন আফিফ। সম্ভব টুর্নামেন্টের অন্যতম

সেরা ক্যাচ হতে যাচ্ছে এটি। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেন সাকিব। চতুর্থ বলে মাইকেল লিস্ককেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার ক্যাচ

তালুবন্দী করেন লিটন দাস। শীর্ষ পাঁচ উইকেট শিকারির অন্য তিন জন নিউজিল্যান্ডের টিম সাউদি (৯৯ উইকেট), পাকিস্তানের শহীদ আফ্রিদি (৯৮ উইকেট) ও আফগানিস্তানের রশিদ খান (৯৫ উইকেট)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব

আপডেট সময় : ১০:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১