ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

সম্মান ও সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় ঢাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্মান ও সমতার ভিত্তিতে ভারতেরসাথে সু-সম্পর্ক চায় ঢাকা। বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সম্মান ও সমতার ভিত্তিতে সব দেশের সু-সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।

ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দু’পক্ষেরই স্বার্থের ভিত্তিতে। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে এক মতবিনিময় বৈঠকে যোগ দিয়ে এমন মন্তব্য বিদেশ উপদেষ্টার। নির্বাচন প্রসঙ্গে বলেন, সরকারের লক্ষ্য চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর।

এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভায় তৌহিদ হোসেন ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে রাজশাহীতে ৪৬ শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। আর্থিক অনুদান বিতরণকালে সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সম্মান ও সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় ঢাকা

আপডেট সময় : ০৭:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪