ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

সংস্কার ছোট হলে ডিসেম্বরে, বৃহত্তর হলে নির্বাচন জুনে, ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ২১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ড. মুহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি আশা প্রকাশ করেন, সংস্কারগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে।

বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এ সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যও সময়োপযোগী।

প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রায় ১০টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, একবার রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে একমত হলে তারা জুলাই চার্টারে (জুলাই সনদ) সই করবে, যা রাজনৈতিক, বিচারিক, নির্বাচন, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার বাস্তবায়নের একটি নীলনকশা হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে বৃহত্তর পরিসরে সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

এর আগে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। ওই বৈঠকেও তিনি বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংস্কার ছোট হলে ডিসেম্বরে, বৃহত্তর হলে নির্বাচন জুনে, ড. ইউনূস

আপডেট সময় : ১১:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫