ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৩ হাজার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা, শেখ হাসিনার হাত ধরে অর্থনৈতিক মুক্তি:  পরশ

শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রূপনগর থানার আরামবাগ মাঠে ৩ হাজার অসহায়-দুস্থের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এসময় তিনি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো জাতির পিতার স্বপ্ন ছিল। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, জাতির পিতা যেমন আমাদের এনে দিয়েছেন স্বাধীনতা, তেমনি শেখ হাসিনার হাত এসেছে অর্থনৈতিক মুক্তি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বুধবার যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রূপনগর থানার আরামবাগ মাঠে ৩ হাজার অসহায়-দুস্থের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণকালে এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান।

পরশ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার প্রতি যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন, সেটি পৃথিবীতে বিরল। তিনি নিজের স্বপ্নকে বিসর্জন নিয়ে পিতার স্বপ্নকে ধারণ করেছেন, লালন

করেছেন, বাস্তবায়ন করে যাচ্ছেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কন্যা হিসেবে তিনি জীবন মৃত্যুর সন্নিকটে থেকেও উদ্দেশ্য থেকে এক চুলও পিছপা হননি। পিতার প্রতি কন্যার

ভালবাসার এমন নিদর্শন থেকে আজকের প্রজন্ম শিক্ষা গ্রহণ নিতে পারে। পরশ আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী ১৯৮১ সালে চরম প্রতিকূল পরিবেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য

নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিয়ে এসেছিলেন। ফিরেই তিনি পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতিকে মহান ব্রত জ্ঞান করে কাজ শুরু করেছিলেন। তখন থেকেই বাংলাদেশবিরোধী চক্র

বারবার তাকে হত্যার চেষ্টা করে। তবু তিনি পিতার স্বপ্ন বাস্তবায়ন থেকে একটুও সরে যাননি। শেখ হাসিনা সবার দুঃখ-দুর্দশা বুঝতে পারেন বলেই তিনি নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিতদের নেত্রী, গণমানুষের নেত্রী।

পরশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যুবলীগ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে আশ্রয়ণ কর্মসূচি। দেশব্যাপী যুবলীগের

উদ্যোগে এই যুগান্তকারী কর্মসূচি চলমান থাকবে। প্রতিটি জেলায় ন্যূনতম ১ জন গৃহহীনকে যুবলীগ নিজস্ব অর্থায়নে গৃহনির্মাণ করে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন,

শেখ হাসির জন্মদিন উপলক্ষে আমরা ৩০০০ জন অসহায়-দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছি। আগামীতেও এমন মানবিক কর্মকাণ্ড যুবলীগ অব্যাহত রাখবে।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান

নিখিল, ঢাকা-১৬ আসনের সাংসদ আলহাজ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, সাবেক সংস সদস্য শাহীদা তারেক দীপ্তি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৩ হাজার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট সময় : ১০:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১