ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

শুধুই প্রেম নয়, একত্রবাস করছেন বিজয়-তৃষা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৪২৪ বার পড়া হয়েছে

শুধুই প্রেম নয়, একত্রবাস করছেন বিজয়-তৃষা?

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গঙ্গাপার থেকে আরব সাগর হয়ে দক্ষিণী বিনোদন দুনিয়া— সর্বত্রই প্রেমের অনায়াস গতিবিধি। সেই মায়ায় ভুলে নিত্যদিন লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের মধ্যেই পর্দার তারকা জুটি বাস্তবেও একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়ছেন। সাম্প্রতিকতম উদাহরণ, বিজয় থলপতি-তৃষা কৃষ্ণণ। দুই দক্ষিণী অভিনেতাকে নিয়ে গুঞ্জন অনেক দিনের। মঙ্গলবার নতুন করে সেই গুঞ্জনে যেন ঘি পড়ল। সোমবার বিজয়ের জন্মদিন ছিল। উদ্‌যাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন দক্ষিণী নায়িকা। সেখানেই ফাঁস, প্রেম ছাড়িয়ে আরও গভীরে তাদের সম্পর্ক। বিনোদন দুনিয়া বলছে, বিজয়-তৃষা নাকি একত্রবাস করছেন!

এর পিছনেও গল্প আছে। বিজয় এবং তৃষা ২০০৫-এ ‘গিলি’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন। দু’জনের রসায়নে ছবি ব্লকবাস্টার। সেই ধারা অব্যাহত ‘আথি’, ‘থিরুপাচি’ এবং ‘কুরুভি’র মতো ছবিতেও। ২০০৮-এ তারা জুটি বেঁধে ছবিতে অভিনয় বন্ধ করে দেন। কারণ, প্রথম ছবির সেই রসায়ন নাকি বাস্তব জীবনে ছায়া ফেলেছিল। বিজয়ের পরিবার তার উপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়েছিল। সেই সময় তারা ঘোষণাও করেন, সবটাই রটনা। তারা শুধুই বন্ধু। ১৫ বছর পর সব রটনা সরিয়ে ফের তাঁরা জুটিতে লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে। অনুরাগীরা তাদের এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত। তখনই নতুন গুঞ্জন, লুকিয়ে প্রেম করছেন তারা।

এর পর গত এক বছরে যুগলকে পর্দার বাইরেও আবিষ্কার করেছেন ছবিশিকারিরা। কখনও বিমানবন্দরে, তো কখনও বিজয়ের বাড়িতে। আবার কখনও একই অনুষ্ঠানে তারা আলাদা ভাবে উপস্থিত হয়েছেন। কিন্তু পোশাকে রংমিলন্তি! দুই তারকার গোপন প্রেম ছাইচাপা আগুনের মতোই ধিকিধিকি জ্বলেছে। যার আঁচ পেয়েছে বিনোদন দুনিয়া। সোমবার উদ্‌যাপনের পর বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেছেন অনুরাগীরা। তাঁদের দাবি, শুধু প্রেম নয় একত্রবাস করছেন যুগল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুধুই প্রেম নয়, একত্রবাস করছেন বিজয়-তৃষা?

আপডেট সময় : ১২:৪১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪