ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

শীত কাবু ৬ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৩৭৩ বার পড়া হয়েছে

ঘণকুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলাচল করতে দেখা যায় : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরও ছড়ানো ও বৃষ্টির পূর্বাভাস

সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

উত্তরের হিমেল হাওয়া। কনকনে শীত। ৬জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সঙ্গে ঘণকুয়াশা আর হিমেল হাওয়া। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা রাখছে না কেউ।

গ্রামীণ জনপদে শীতের তীব্রতা বেশি। রাজধানীর বাইরে বেশির ভাগ অঞ্চলে ভোরে ও রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এর মধ্যে ছয়টি জেলায় শীতের অনুভূতি বেশি।

তীব্র শীতে নানা রোগ ছড়িয়ে পড়ছে। রোগাক্রান্ত শিশু-বয়ষ্ক মানুষের সংখ্যা বাড়ছে হাসপাতালে। কাঁশি-নিমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত সংখ্যা বেশ। এমন পরিস্থিতি খেটে খাওয়া মানুষের দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হচ্ছে, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যে কারণে এই ছয় জেলায় শীতের তীব্রতা অন্য এলাকার চেয়ে বেশি। দু’দিনের জন্য এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

 আগুন জ্বালিয়ে তীব্র শীতের কবল থেকে রক্ষার চেষ্টা গ্রামীণ জনপদে : ছবি সংগ্রহ

কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছীতে রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকড হয়।

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছিল কুড়িগ্রামের রাজারহাটেও। সেখানকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কিশোরগঞ্জের নিকলী এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তর-পশ্চিমাঞ্চলের জেলার মধ্যে টাঙ্গাইল, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও যশোর অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল দেশের অন্যান্য অঞ্চলে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। কোনো অঞ্চলে ঘন কুয়াশা থাকলে সূর্যের তাপ কমে শীতের অনুভূতি বেড়ে যায় বলে আবহাওয়াবিদদের মত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীত কাবু ৬ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময় : ০৯:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪