ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ ভাঙচুর, ১৫০ কারখানায় ছুটি ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক ৩ নভেম্বর প্রথম সোলার  এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষ পাঁচটি শিল্পাঞ্চলে ৩০০ পোশাক কারখানায় ছুটি সাতক্ষীরায় জলাবদ্ধতার ছোবল আমন চাষ হয়নি সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের লালন বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সেতু ভারতীয় হাইকমিশনার

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ৩৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ লন্ডনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে স্থানীয় সময় শনিবার বিকেলে লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ শ্রদ্ধা নিবেদন করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেক নিজ উদ্যোগে তার বাসভবন চত্বরে বঙ্গবন্ধুর এ আবক্ষ ভাস্কর্যটি স্থাপন করেন।

জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আবক্ষ ভাস্কর্য নিজ বাড়ির আঙিনায় স্থাপন করায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেককে ধন্যবাদ তথ্যমন্ত্রী। এই ভাস্কর্য স্থাপন করতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখানে মামলা হয়েছিল, সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেই মামলায় জিতে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যটি স্থাপন করেছেন।

হাছান মাহমুদ এদিন সেখানে অবস্থানরত চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। মন্ত্রী তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন এবং সুস্থতা কামনা করেন। আব্দুল গাফফার চৌধুরীও তার খোঁজ-খবর নেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। ১৭ নভেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ০৫:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১