ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি মালিক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি মালিক গ্রেপ্তার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বেশ ঘটা করেই নাম লিখিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। যার মালিকানায় ছিলেন বাংলাদেশের তামিম রহমান। দলটির বিদেশি আইকন করা হয়েছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। মঙ্গলবার (২১ মে) নিলাম থেকে শক্ত একটা দলও গঠন করেছিল তারা। কিন্তু একদিন পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

এই বিষয়ে ক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, বুধবার (২২ মে) শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে গ্রেপ্তার হয়েছেন ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া আইনের ২০১৯ সালের অপরাধ প্রতিরোধের আইনি ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় পুলিশের সূত্রে ক্রিকইনফো জানায়, তামিম রহমান ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক। কলম্বো থেকে বিমানে ওঠার সময়ে বোর্ডিংয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত এর বিস্তারিত জানা যায়নি।

এই বিষয়ে এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ‘যদিও তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলো এখন পর্যন্ত অস্পষ্ট, তবে লঙ্কা প্রিমিয়ার লিগের সততা এবং এই লিগে নিখুঁত কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি বাতিলের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য, এলপিএলের মূল্যবোধ ও খ্যাতি বজায় রাখা। সেই সঙ্গে সকল অংশগ্রহণকারীর আচার আচরণ এবং ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান নিশ্চিত করা।’

উল্লেখ্য, চলতি বছরই ডাম্বুলার মালিকানা কিনেছিল বাংলাদেশের কোম্পানি ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। যার মালিকানায় ছিলেন তামিম রহমান। নিলামের আগে-পরে বেশ শক্ত একটা দলই দাঁড় করিয়েছিল তারা। ডিরেক্ট সাইনিংয়ে মুস্তাফিজ ছাড়াও আরেক বিদেশি ক্রিকেটার আফগানিস্তানের ইবরাহীম জাদরানকে আগেই কিনে নেয় ডাম্বুলা। এছাড়া লোকাল ক্রিকেটারদের মধ্যে দলভুক্ত করা হয় দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুসারা, দুশান হেমন্ত ও প্রবীণ জয়াবিক্রামাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪