ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

রুক্মিণীর ‘ন্যাড়া মাথা’ অনুকরণ করছেন অনুরাগীরা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমের তারকা অভিনেত্রীদের অনেককেই দেখা যায় ‘মুণ্ডিত মস্তক’-এ। বলিউডি অভিনেত্রীরাও বাদ যান না, ছবির প্রয়োজনে নানা সময় মাথা কামিয়েছেন বহু অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে মাথা ন্যাড়া করে চর্চায় উঠে এসেছেন টলিপাড়ার ‘ছোটলোক’ দামিণী বেণী বসু। তিনি অবশ্য অভিনয়ের খাতিরে ন্যাড়া হননি। কিন্তু বাংলা ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে কোনও নায়িকা কি মাথা কামিয়েছেন?

টলিপাড়া বলছে, শৌভিক কুণ্ডুর ‘বুমেরাং’ ছবিতে রুক্মিণী মৈত্র ধরা দিতে চলেছেন এই বিশেষ লুকে। এ ছবিতে তিনি একই অঙ্গে রক্ত-মাংসের মানবী, আবার যন্ত্রমানবীও। দ্বিতীয় রূপের জন্যই তিনি মুণ্ডিতমস্তক। তবে পুরো লুকটাই তৈরি হয়েছে প্রস্থেটিক মেকআপের সাহায্যে। আর এই লুকেই মজেছেন নায়িকার অনুরাগীরা! তাঁরাও মাথা কামিয়ে, চোখে নীল কনট্যাক্ট লেন্স পরে হয়ে উঠেছেন যেন হুবহু ছবির ‘নিশা’! সেই ছবি নিজেই ভাগ করে নিয়েছেন রুক্মিণী। সঙ্গে বার্তা, ‘‘নায়িকার কেশবিহীন লুক যখন ট্রেন্ড করে, তখনই সেই অভিনেত্রী হয়তো তাঁর যথার্থ পুরস্কার পান।’’

প্রথম দিনের মেকআপের পরেই ফ্লোর থেকে নিজের ছবি তুলে দেবকে পাঠিয়েছিলেন রুক্মিণী। আনন্দবাজার অনলাইনকে নায়িকা বলেন, “ছবি দেখে দেব লিখে পাঠিয়েছিল, ‘মাথার চুল ছাড়াও যে তোমাকে এতটা ভাল দেখতে হতে পারে, এর আগে বুঝতেই পারিনি।’ আমাকে নাকি সুপারমডেলের মতো দেখতে লাগছে, বলেছিল দেব।”

অনুরাগীরা নায়িকার যে লুকের প্রশংসায় পঞ্চমুখ, সেটা মেকআপে ফুটিয়ে তোলা খুব সহজ ছিল না। রুক্মিণী জানিয়েছেন, রোবট চরিত্রের রূপটানের জন্য দু’ঘণ্টা সময় লাগত। তার পর ন্যাড়া লুকের জন্য প্রস্থেটিক তৈরিতে আরও তিন ঘণ্টা।

টানা পাঁচ ঘণ্টা কী ভাবে চেয়ারে বসে থাকতেন তিনি? অভিনেত্রীর কথায়, “খুব কঠিন। ভোর পাঁচটা থেকে মেকআপ শুরু হত। বীথিকা (রূপটান শিল্পী বীথিকা বেনিয়া) আমার সঙ্গে দীর্ঘ দিন কাজ করছে। এই রূপটানও ওর হাতে তৈরি। খুব ভাল কাজ করেছে।” তিনি বলেন, “নিজের লুক দেখার পরই বুঝেছিলাম, আমাদের পরিশ্রম সার্থক।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুক্মিণীর ‘ন্যাড়া মাথা’ অনুকরণ করছেন অনুরাগীরা

আপডেট সময় : ১২:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪