ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

রবীন্দ্রনাথ বর্তমানের ক্যানভাসে বিশ্ব ও জীবনকে এঁকেছেন : ফাহমিদা হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ৪৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিরুদ্ধ

রবীন্দ্রনাথ আমাদের সত্ত্বায় মিশে আছে। তার রচনা চির নতুন ও চিরকালের। তিনি জগৎ ও জীবনকে একেছেন বর্তমানের ক্যানভাসে। তাই বাঙালি প্রতিটি সংকটে, সংশয়ে আশ্রয় নেয় রবীন্দ্রনাথের কাছে। বিশ্বে বাঙালি যতদিন থাকবে, ততদিন রবীন্দ্রনাথ বেচে থাকবেন। মোলায়েম কণ্ঠে এমনটিই উচ্চারণ করলেন শিক্ষাবিদ ও প্রতিথযশা বাচিক শিল্পী ফাহমিদা হক।

ঢাকার প্রাণ কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নান্দনিক প্রঙ্গণ। ভেতরে মিলনায়তনে দু’দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। এই উপলক্ষ্যে রবীন্দ্রনাথের ছবি, ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দর্শক এসে প্রথমেই প্রাঙ্গণে থেমে দাঁড়ায় এবং ঘুরে দেখে নিয়ে মিলনায়তনে প্রবেশ করেন।

সিঁড়ি বেয়ে ওপরে ওঠতেই দেখা গেলো শান্ত পায়ে একজন নারী হেটে রবীন্দ্রনাথের ছবি পাশে গিয়ে থামলেন। তারপর অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। মনে হচ্ছে কতকালের চেনা। কাছাকাছি এগিয়ে যেতেই স্মিত হাসি ছড়িয়ে দিলেন। দু’দিনের সমৃদ্ধ আয়োজনের উদ্বোধনী দিনে আসতে পারেননি।

এক মুহূর্ত থেমে গিয়ে ফাহমিদা হক বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য ও সঙ্গীতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। বাংলা সাহিত্যকে বিপুল সৃষ্টিসম্ভারে বদলে দিয়েছেন। সমৃদ্ধ করেছেন বাঙালির মানসজগত এবং বাংলাকে দিয়েছেন বিশ্ব পরিচিতি।

রবীন্দ্রনাথ নিজের সমৃদ্ধ সাহিত্য চর্চার পরিধি দিয়ে বিস্তৃত করেছেন গোটা বাংলা সাহিত্যের পরিসর। সেই কথাই মনে করিয়ে দিল বাংলাদেশ রবীন্দ্রসংঙ্গীত শিল্পী সংস্থার এই মহাআয়োজন।

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঘিরে যেকোন আয়োজনই বহুমাত্রিক রূপ পায়। এবারের উৎসবেও এর কোন কমতি নজরে আসেনি। বলা যায় এতো সমৃদ্ধ আয়োজন কমই চোখে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রবীন্দ্রনাথ বর্তমানের ক্যানভাসে বিশ্ব ও জীবনকে এঁকেছেন : ফাহমিদা হক

আপডেট সময় : ১০:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩