ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যুবককে অপহরণ করে অস্ত্রের মুখে মেয়ের সঙ্গে বিয়ে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৩৭২ বার পড়া হয়েছে

বিহারে সরকারি চাকরি পাওয়া যুবককে অপহরণ করে অস্ত্রের মুখে বিয়ে করতে বাধ্য করার ঘটনা এর আগেও ঘটেছে। ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

স্কুলে ক্লাশ নিচ্ছিলেন গৌতম কুমার। সে সময় কয়েকজন আগন্তুক ক্লাশ রুমে ঢুকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হয় গৌতমকে। এরপর অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়। ঘটনা ভারতের বিহারে!

সম্প্রতি শিক্ষক হিসেবে যোগ দেন গৌতম কুমার। অন্যান্য দিনের মতো বুধবার (২৯ নভেম্বর) স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেলেন। এসময় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি জোর করে ঢুকে গৌতমকে তুলে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী জেলায় অপহরণের ঘটনা ঘটে। ভুক্তভোগী গৌতম কুমার পাতেপুরের রেপুরার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এ ঘটনায় তার পরিবার বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপরই নিখোঁজ শিক্ষকের সন্ধানে অভিযানে নামে পুলিশ।

গৌতমের পরিবারের অভিযোগ, রাজেশ রায় নামে এক ব্যক্তি গৌতমকে জোর করে তুলে নিয়ে যান। এরপর রাজেশের মেয়ে চাঁদনীর সঙ্গে জোর করে বিয়ে দেন। এমনকি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

ঘটনায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিহার পুলিশ এবং অপহরণকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে জন্য তদন্ত চলছে।
জানা গিয়েছে, বিহারে অবিবাহিত ভালো চাকরি পাওয়া যুবকদের অপহরণ করে অস্ত্রের মুখে বিয়ে করতে বাধ্য করার ঘটনা এর আগেও ঘটেছে। গত বছর এক পশু চিকিৎসককে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য ডেকে প্রথমে তিন ব্যক্তি অপহরণ করেন।

এরপর তাকে এক মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেয়া হয়। কয়েক বছর আগে বিহারের এক প্রকৌশলীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবককে অপহরণ করে অস্ত্রের মুখে মেয়ের সঙ্গে বিয়ে!

আপডেট সময় : ০৯:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩