ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

যুক্তরাজ্যগামী অভিবাসীবাহী নৌকাডুবে ৩১ জনের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ৪১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

অভিবাসন নানা কারণেই ঘটে থাকে। কোনটা সুখের আবার কোনটা চরম অনিশ্চতার! সেই অর্থে কোন দেশের নাগরিক যদি কাতারে কাতারে দেশ ছেড়ে যায়, তখন সেটাকে প্রাণ ভয়ে পালানো হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ তারা তখন শরণার্থী। আবার জীবনে সাবলম্বি হবার স্বপ্ন নিয়েও বহু মানুষ অভিবাসী হয়ে থাকেন। স্থানান্তরিত অনেকে আবার রাজনৈতিক অবস্থার কারণেও অভিবাসী হয়ে থাকেন।

অনেকের আবার মানব পাচারকারীদের খপ্পরে পড়ে অবৈধভাবে দেশান্তরি হতে গিয়ে জীবন বিপন্ন হয়। এমনই এক মর্মান্তিক ঘটনা বুধবার ফরাসি উপকূলে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গিয়ে নৌকা ডুবে যুক্তরাজ্যগামী অন্তত ৩১ শরণার্থীর মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের উত্তর উপকূলের ঘটনা। ফরাসি পুলিশ এবং ক্যালাইসের মেয়র নাতাচা বাউচার্ট বিষয়টি নিশ্চিত করেছেন। কালাই থেকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন নৌকাটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলো।

স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি শরণার্থী এবং অভিবাসী নিয়ে ফ্রান্সের উত্তর উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধানে অংশ নিতে তিনটি নৌকা ও তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় বলেছেন, ইংরেজি চ্যানেলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা কাজ করছে। আশাকরি আমরা সবাইকে উদ্ধার করতে পারবো।

জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনাকে ইংলিশ চ্যানেলের সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনা বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংগঠনের (আইওএম) একজন কর্মকর্তা বলেছেন, ২০১৪ সালের পর কালাইয়ের কাছের চ্যানেলে নৌকাডুবিতে এবারই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যগামী অভিবাসীবাহী নৌকাডুবে ৩১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১