ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ম্যাচের আগে ভেনেজুয়েলার ১২ জনের করোনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ৩১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র একদিন পর কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা। কিন্তু এর আগে দলটির ১২ জনের করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে এলো।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার কনমেবলের নেওয়া নমুনা পরীক্ষায় ভেনেজুয়েলা দলের খেলোয়াড় ও স্টাফসহ মোট ১২ জন করোনা পজিটিভ এসেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে করোনা মহামারির কারণে আর্জেন্টিনায় এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কলম্বিয়ায় কোপা আমেরিকা আয়োজন সম্ভব হয়নি। ফলে যৌথ আয়োজকের খাতা থেকে নাম কাটা যায় তাদের। এরপর তড়িঘড়ি করে আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করা হয়।

ব্রাজিল আয়োজক হওয়ার পর দেশটিতে এ নিয়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়। দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ এমনকি জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রাও প্রতিবাদে মুখ খোলেন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দুইয়ে থাকায় ব্রাজিলে কোপা আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে পিটিশনও দায়ের করা হয়েছিল। পরে দেশটির সুপ্রিম কোর্ট আয়োজনের পক্ষেই রায় দেন।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ৩টায় ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে উদ্বোধন হওয়ার কথা ৪৭তম কোপা আমেরিকার। তবে এর আগে ভেনেজুয়েলা দলে করোনার হানায় ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ম্যাচের আগে ভেনেজুয়েলার ১২ জনের করোনা

আপডেট সময় : ০৯:১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১