ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

মেয়েরাও রোবট নয়, স্বল্পবাস পুরুষ দেখে তাদেরও মন চঞ্চল হয়, ইমরানকে খোঁচা তসলিমার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ৩৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমরানকে আয়না দেখালেন তসলিমা

দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার জন্য মেয়েদের স্বল্পবাসকে দায়ী করেছিলেন তিনি। তা নিয়ে এ বার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কার্যত আয়না দেখালেন লেখিকা তসলিমা নাসরিন।

ইমরানের যৌবনকালের একটি ‘শার্টলেস’ ছবি তুলে ধরেছেন তিনি। ইমরানের সুরেই তিনি বলেছেন, ছেলেরা দেহ প্রদর্শন করলে মেয়েদেরও মন চঞ্চল হওয়া স্বাভাবিক।

পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক থাকাকালীন, মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন ইমরান। সেই সময় তোলা ইমরানের একটি ছবি মঙ্গলবার টুইটারে তুলে ধরেছেন তসলিমা।

ছবিতে ইমরানের শরীরের ঊর্ধ্বভাগ দৃশ্যমান এবং তাঁর গায়ে কোনও জামা নেই। সেই নিয়ে তসলিমা লেখেন, ‘পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি না তারা রোবট হয়।’

রাজনীতিতে প্রবেশের পর থেকেই বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে ইমরান খান। তাতে সাম্প্রতিক সংযোজন ধর্ষণের জন্য মেয়েদের স্বল্পবাসকে দায়ী করা।

একটি বিদেশি সংবাদমাধ্যমে ইমরান বলেন, ‘‘স্বল্পবাস মহিলাকে দেখে পুরুষের মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক, যদি না সেই পুরুষ রোবট হয়। সাধারণ বুদ্ধি অন্তত তাই বলে।’’ ইমরানের এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। সংবাদ সংস্থা

taslima nasreen
@taslimanasreen
If a man is wearing very few clothes, it will have an impact on women, unless they are robots.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়েরাও রোবট নয়, স্বল্পবাস পুরুষ দেখে তাদেরও মন চঞ্চল হয়, ইমরানকে খোঁচা তসলিমার

আপডেট সময় : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১