ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি, কোটি টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ৪৫১ বার পড়া হয়েছে

সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি : ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর একটি জাহাজ ৯০০ টন বাল্ক সিমেন্ট নিয়ে খুলনার কাটামারি প্যাকেজিং ফ্যাক্টরীতে যাবার পথে  বরিশালের মেহেন্দীগঞ্জে মেঘনা নদীতে ডুবে যায়।

প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা ড. সালাউদ্দিন জানিয়েছেন, খুলনার কাটামারি তাদের নতুন করে একটি প্যাকেজিং ইউনিট চালু করা হয়েছে। সেখানেই প্যাকেজিংয়ের সিমেন্ট বোঝাই নিজস্ব জাহাজটি যাবার পথে দুর্ঘটনায় পড়ে।

ড. সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে ডুবো চরে ধাক্কা লেগে জাহাজের পাখা ভেঙ্গে যায় এবং সেখান দিয়ে পানি ওঠে জাহাজটি নিমজ্জিত হয়। তাতে কোম্পানির প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়লো।

এমভি প্রিমিয়ার -৫ নামক জাহাজটিতে ১৫ জন শ্রমিক ছিলেন। মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাটের কাছাকাছি পৌছালে জাহাজটি কাত হয়ে ডুবতে শুরু করে। এ তথ্য জানিয়ে রবিবার বেলা ১১টার দিকে আসাদুজ্জামান নামে জাহাজের একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে উদ্ধারের অনুরোধ জানান।

জরুরী সেবার আশরাফ তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

খবর পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে ১৫ জন শ্রমিককে উদ্ধার করেন। ইতিমধ্যে জাহাজটি নিমজ্জিত হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি, কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩