ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

মুজিববর্ষে ১০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে  বই উপহার দেবে ভারতীয় হাই কমিশন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ৬৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ভয়েস ডিজিটাল ডেস্ক 
ভারতীয় হাই কমিশন, ঢাকা মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা বই উপহার অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত  ১০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত লেখক ও ইতিহাসবিদদের লেখা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, যিনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের উদ্দেশে বক্তব্য দেন। তাঁর বক্তব্যে তিনি হাই কমিশনকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভারত-বাংলাদেশের সম্পর্কের অসাধারণ শক্তি ও উষ্ণতার কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বঙ্গবন্ধুকে আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বিংশ শতকের অন্যতম প্রভাবশালী ও সাহসী নেতা হিসেবে অভিহিত করেন।
 তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই বইগুলির মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে আরও ভালভাবে উপলব্ধি করতে পারবে এবং তাঁর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে সহায়তা করবে। বঙ্গবন্ধুর সমৃদ্ধ উত্তরাধিকারের প্রতিচ্ছবি তুলে ধরে হাই কমিশনার বলেন, বঙ্গবন্ধু ভারত-বাংলাদেশ সম্পর্কেরও ভিত্তি রচনা করেছিলেন।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব ফরিদ উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুজিববর্ষে ১০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে  বই উপহার দেবে ভারতীয় হাই কমিশন 

আপডেট সময় : ০৯:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০