ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

মালয়েশিয়াগামী শ্রমিকদের ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ২৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

দীর্ঘ দিনের সংকট কাটিয়ে অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সাম্প্রতিক চুক্তি নিয়ে প্রবাসী কর্মী ও জনশক্তি রফতানিকারক সবাই খুশি। বিশ্লেষকরা যদিও মনে করেন, শ্রমবাজারটি টেকসই করতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এবার প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষণায় অভিবাসন ব্যয় সংকোচনেরেই ইঙ্গিত পাওয়া গেলো।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে নানা রকমের খরচ মিলিয়ে ৩ থেকে ৪ লাখ টাকার প্রয়োজন হতো। এখন থেকে মালয়েশিয়াগামী কোন শ্রমিকের সেই টাকার লাগবে না। যাওয়া-আসার সকল ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এই সুখবর দিলেন।
মঙ্গলবার ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রকে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দিয়েই চুক্তি করা হয়েছে। আগেই কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেন মন্ত্রী।

২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ইমরান আহমদ। বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। কর্মীরা ন্যূনতম খরচে সেখানে যেতে পারবেন।

এর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১৯ ডিসেম্বর একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশের বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে প্রায় তিন বছর বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালয়েশিয়াগামী শ্রমিকদের ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১