ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

‘মানবিক চিকিৎসক’ অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ৫৫২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জালালাবাদ লিভার ট্রাস্ট ও রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে সিলেটের দলদলি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

স্মরণকালের বানের জলে ভেসেছিল সিলেট। দীর্ঘ বানের জলে আটকা পড়ে ছিলেন, সিলেট শহর ছাড়াও সুনামঘঞ্জ ও অন্যান্য জেলা। এসময় বানভাসী মানুষ নানা রোগে আক্রান্ত হন। তাদের সেবায় হাত লাগান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এই মানবিক চিকিৎসক বানের জল ভেঙ্গে ত্রাণের খাবার এবং ওষুধ নিয়ে পৌছে যান ঘরে ঘরে। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো তাকে ‘ত্রাণ কর্তা’ হিসাবেই দেখেছেন।

গরীব ডাক্তার স্বপ্নীল সপ্তাহের দুইদিনের সরকারী ছুটিতে ছুটে যান সিলেটে। কখন চা বাগান, কখন নিম্ন আয়ের মানুষের সেবায় নিয়োজিত হন। তাদের চিকিৎসাসেবার পাশাপাশি নিখরচায় ওষুধ দেন। ডা. স্বপ্নীল মনে করেন, মানব সেবাই ধর্ম, কর্মই জীবন। সমাজের পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য কাজ করার তাগিদটা তার ভেতর থেকেই আসে। তাই বসে থাকতে পারেন না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সিলেটে গড়ে তুলেছেন, জালালাবাদ লিভার ট্রাস্ট। এই সংগঠনের সিলেটে লিভারসহ নানা রোগবালাইয়ের সেবা দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন।

সর্বশেষ শুক্রবার জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরে দলদলি চা বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটির সহআয়োজক ছিল রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্স ও সিলেটের রোটারী ই-ক্লাব অব ৩২৮২।

ক্যাম্পটিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এর আগে সকালে চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে এক অনারম্বড় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক স্বপ্নীল। এসময় তিনি বলেন, আগামীতে সিলেটের চা বাগানগুলোতে চা শ্রমিক ভাই-বোনদের কল্যানে এমনিধরনের আরো ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। মানবিক এই উদ্যোগে পাশে থাকায় রোটারী ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য গত ফেব্রুয়ারী মাসেও জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট এবং রোটারী ই ক্লাব অব ৩২৮২-এর সহযোগীতায় সিলেট মহানগরের উপকন্ঠে লাক্কাতুরা চা বাগানে অনুরূপ আরেকটি হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের প্রেসিডেন্ট রোটারীয়ান পর্না সাহা পিএইচএফ এবং রোটারী ই ক্লাব অব ৩২৮২-এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান বাহারুল ইসলাম। দুজন রোটারী লিডারই জালালাবাদ লিভার ট্রাস্টের এ ধরনের কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের ক্লাবগুলোর পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান ফয়জুল বারী ও রোটারিয়ান ডা. আব্দুল মুইদ।

প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট বৃহত্তর সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাস্টের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সেসময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যা পিড়ীত মানুষের মধ্যে ট্রাস্টেও উদ্যোগে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরন করা হয়েছিল।

সাম্প্রতিক শৈত্যপ্রবাহের সময়ও সিলেট শহরে ট্রাস্টের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কম্বল উপহার দেয়া হয়। পাশাপাশি ট্রাস্ট সিলেট মহানগর কমিউনিটি পুলিশ, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা ও মহানগর শাখা, ইসকন, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, নারায়ন হৃদালয় ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক ও সেবামূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘মানবিক চিকিৎসক’ অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল

আপডেট সময় : ১০:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩