ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

মাথাটা বালিশে রেখে দুটো পা এলিয়ে দিলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বন্ধু শর্মিষ্ঠার রানিবালা সিরিজ নিয়ে অনেক দিনের চাষাবাদ চলছে। তার লেখার শুরু মনে হতে পারে মোনতা! কিন্তু যখন গভীরে যাই, তখন মনে হয় এই বুঝি হয়ে গেলো। শর্মিষ্ঠার লেখা পড়া চাই শান্ত মতিষ্কে-কিছু সময় নিয়ে। অবসরে হলে আরও ভালো। একান্ত যদি না-ই হয়, তাহলে একুটু ধীরে ধীরে। তবে, একটা কথা বলতেই হয়, তার লেখায় একটা মুন্সিয়ানা আছে। সমাজ-সংসারের পরতে পরতে পোড় খাওয়া মানুষের জীবন চিত্র আঁকার দজ্ঞতার প্রমাণ তো দিয়েই চলেছে, তা আর নতুন কিসে। কিন্তু মাঝে মাঝে সেও থেমে যায় মনের অজান্তে-কিন্তু না এটা এক্কেবারেই ভুল ধারণা। শর্মিষ্ঠা থামবে না—

শর্মিষ্ঠার রানিবালা সিরিজ

তারপর আলো নিভিয়ে চুপচাপ মাথাটা বালিশে রেখে দুটো পা এলিয়ে দিলে।
গ্রীষ্ম হচ্ছে একধরণের বিশ্বাসের ভাইরাস ভাব। উঃ আঃ আর পারছি না, এসব না বলে ভাবতে হবে কালের নিয়মে বাঁধা সত্য আমার জন্য, আমার হাড় জ্বালাতে প্রমিথিউস হয়ে স্বর্গ থেকে এক থালা আগুন নিয়ে এসেছে।

সকালের টকটকে আগুনঝরা সূর্য থেকে যার উৎপত্তি,সে আমার শেষ সম্বল।
এমন দিন দেখলেই মাথাটা ঝিমঝিম করে। কাক যেমন গাছপালার নকশা করা ছায়ায় ঘাড় নিচু করে। মানুষও এই দেখে মাথা নত করে প্রখরতার কাছে।
ভাবের ঘরে চুরি নয়। বরং চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তির ঘরে ভাবের বিন্দু বিন্দু ঘাম ।

ভাব গ্রীষ্ম
গ্রীষ্ম ভাব রানিবালা সেন! বিছানায় তোমার বিছিয়ে রাখা আত্মা খাই খাই পৃথিবীর সমস্ত চাওয়াকে দমাতে কার্যত দৃশ্যমান এক মহামায়া নারী-শরীরের মায়া জমানো ঘট।

কিচ্ছু করার নেই আমার। চেয়ে চেয়ে দেখছি, অনেক আমি! মৃত্তিকা ভান্ডের গভীরে নেমে যাচ্ছি মায়া জড়ানো গ্রীষ্মকালীন বিদ্যার
সেন-দেবীর মন্দিরে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাথাটা বালিশে রেখে দুটো পা এলিয়ে দিলে

আপডেট সময় : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

 

বন্ধু শর্মিষ্ঠার রানিবালা সিরিজ নিয়ে অনেক