ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব পুরুষ আর্চারিতে চ্যাম্পিয়ন তামিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব পুরুষ আর্চারিতে চ্যাম্পিয়ন তামিম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এবং ভিসতার সহযোগিতায় চলমান ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরুষদের আর্চারি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এনিগমা টিভির আবু হোরায়রা তামিম। নিখুঁত লক্ষ্যভেদে দক্ষতা দেখিয়ে তিনি তিনটি তীর ছুঁড়ে অর্জন করেন সর্বোচ্চ ২৩ পয়েন্ট, যা তাকে শিরোপার মুকুট পরায়।

দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রাশেদুর রহমান, যিনি ২২ পয়েন্ট নিয়ে তামিমের ঘাড়ে নিঃশ্বাস ফেলেন। তৃতীয় স্থান দখল করেন বাংলানিউজের তানভীর আহমেদ, যিনি সংগ্রহ করেন ২০ পয়েন্ট। তিন প্রতিযোগীর মধ্যে শেষ রাউন্ড পর্যন্ত চলে উত্তেজনাপূর্ণ লড়াই, দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত ছিল প্রতিযোগিতা এলাকা।

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব পুরুষ আর্চারিতে চ্যাম্পিয়ন তামিম
বিজয়ীদের সঙ্গে ডিআরইউ সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল ও ডিআরইউর সদস্যরা

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন। তিনি সাংবাদিকদের মাঝে এমন ইতিবাচক ও প্রাণবন্ত আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, এবং আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)। ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় প্রতিযোগিতাটি শুরু হয় সকালে, যেখানে ডিআরইউ’র সদস্যরা বিপুল উৎসাহে অংশ নেন।

ভিসতা-ডিআরইউ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সঙ্গে ডিআরইউ সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল,  ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান এবং ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন

ডিআরইউ’র এই বার্ষিক ক্রীড়া উৎসবের লক্ষ্য হলো সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, মানসিক সতেজতা ও শরীরচর্চার মনোভাব বৃদ্ধি করা। আয়োজকরা জানান, এ উৎসবের মাধ্যমে সদস্যদের মাঝে বন্ধুত্ব ও পেশাগত সংহতি আরও জোরদার হবে।

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসবে লুডু, দাবা, ক্যারম, আর্চারি, টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে পুরুষ ও নারী সাংবাদিকরা অংশ নিচ্ছেন। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব পুরুষ আর্চারিতে চ্যাম্পিয়ন তামিম

আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫