ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভারত সফরে বাংলাদেশের ১০০ সদস্যের যুব প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

নবমবারের মতো ভারত সফরে বাংলাদেশের ১০০ সদস্যের যুব প্রতিনিধি দল

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের ১০০ সদস্যের যুব প্রতিনিধি দল নবমবারের মতো ভারত সফরে যাচ্ছে। রবিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রতিনিধি দলটি। ৮ দিনের সফরে প্রতিনিধি দলটি নানা অভিজ্ঞতা অর্জন করবে এমন প্রত্যাশা ঢাকার ভারতীয় হাইকমিশনের। বৃহস্পতিবার হাইকমিশনের এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ভারত সফর শুরু হয় ২০১২ সালে। এবারের ইয়ুথ ডেলিগেশনে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষের সংমিশ্রণ রয়েছে।

তরুণ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত নির্ভর করবে দুই দেশের যুবকদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার, শক্তিশালীকরণ এবং আরও রূপান্তরিত করার প্রতিশ্রুতির মধ্য দিয়ে। বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক।

হাইকমিশনার যুব প্রতিনিধিদলের অংশ হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং আশা করেন যে, তাদের সফর তাদের উন্নয়নমূলক আকাঙ্খা এবং ভারতে যে অগ্রগতি বিশেষ করে ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন সম্পৃক্ততা বাড়বে।

সফলকালীন ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা, সিভিল সোসাইটি এবং সাংস্কৃতিক অঞ্চলের প্রধান ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও, তারা ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিগত গুরুত্বের স্থান পরিদর্শন করবে।

ভ্রমণ যাত্রাপথটি বিশেষভাবে প্রতিনিধিদের জন্য ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতার সুযোগ দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের তরফে এতথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত সফরে বাংলাদেশের ১০০ সদস্যের যুব প্রতিনিধি দল

আপডেট সময় : ০৮:৪৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪