ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভারত চালু করল সার্ক কারেন্সি সোয়াপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে

ভারত চালু করল সার্ক কারেন্সি সোয়াপ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশের জন্য ২৫ হাজার কোটি রুপির নতুন কারেন্সি সোয়াপ উইন্ডো চালু করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) চালু করা এই উইন্ডোর মেয়াদ তিন বছর (২০২৪ থেকে ২০২৭)।

ভারতীয় সরকারের অনুমতি সাপেক্ষে এ কারেন্সি সোয়াপ চালু করে আরবিআই। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানায়, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই কারেন্সি সোয়াপের সুবিধা গ্রহণ করতে পারবে সার্কভুক্ত দেশগুলো। ভারতীয় মুদ্রা রুপিতে লেনদেন করায় এসব দেশকে বিভিন্ন ছাড় দেওয়া হবে। এ ছাড়া পৃথক আরেক মুদ্রা বিনিময় ব্যবস্থার মাধ্যমে ২০০ কোটি মার্কিন ডলার ও ইউরোতে বিনিময় চুক্তি বজায় রাখবে ভারতের রিজার্ভ ব্যাংক।

এর আগে, বৈদেশিক মুদ্রার তারল্য চাহিদা বা লেনদেন ভারসাম্য সংকট মোকাবিলায় ব্যাক-আপ তহবিল সরবরাহের জন্য ২০১২ সালের ১৫ নভেম্বর সার্ক কারেন্সি সোয়াপ ফ্যাসিলিটি চালু করেছিল ভারত।

১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠা হয়। এর সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। এ ছাড়া চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মিয়ারমার, মরিশাস, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন হলো এই সংস্থার পর্যবেক্ষক রাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত চালু করল সার্ক কারেন্সি সোয়াপ

আপডেট সময় : ১০:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪