ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার, স্নাতক ডিগ্রিধারী প্রায় ৯ লাখ বগুড়া কৃষকের হাসি কেড়ে নিয়েছে সবজির দরপতন বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্ব এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ প্রস্তাবসহ ২৩ সমঝোতায় এগোল বাংলাদেশ-জাপান সম্পর্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হাটে ঢুকেই গুলি, বের হওয়ার সময় বলল ‘আজ স্বাধীন পুষ্পপাড়া ’ পাবনায় বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু আহত আরও কয়েকজন পাকা জুম ধানে সোনালি হাসি, ফসল ঘরে তুলতে ব্যস্ত রাঙামাটির জুমিয়ারা সংসদীয় কূটনীতিতে বাংলাদেশ-ব্রিটেন সহযোগিতা বাড়ানোর প্রত্যয় চন্দ্রনাথ পাহাড়ে সবুজ প্রকৃতি, নজরুল ও বন্ধুত্বের অমলিন স্মৃতি

ভারতে ১০০ কোটি ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন, মোদিকে অভিনন্দন শেখ হাসিনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ৩৪১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভারতের এক বিলিয়ন তথা ১০০ কোটি ডোজ করোনা টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ

হাসিনা। এই পরিমাণ টিকাদানকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনা বলেন, ভারতের স্বাভাবিকতা ফিরিয়ে আনার পথে এটা বড় পদক্ষেপ। রবিবার প্রধানমন্ত্রীর প্রেস

উইং থেকে এ তথ্য জানানো হয়। শেখ হাসিনা মোদিকে আরও জানান, তার সরকারও বাংলাদেশে একটি গণ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। বাংলাদেশ ইতিমধ্যে একাধিক উৎস থেকে

ভ্যাকসিন সংগ্রহ করে ৬ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছে। টিকা কার্যক্রমের শুরু থেকেই বাংলাদেশের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের একটি গুরুত্বপূর্ণ উৎস ভারত। অ্যাস্ট্রাজেনেকা

কোভিশিল্ড ভ্যাকসিন রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। একইসঙ্গে কোভিড-১৯ মহামারী থেকে এই অঞ্চলের মানুষকে বাঁচাতে এবং এই মহামারীর

বহুমুখী প্রতিকূল প্রভাব মোকাবেলায় ভারতের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন বাংলাদেশের প্রথানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে ১০০ কোটি ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন, মোদিকে অভিনন্দন শেখ হাসিনার

আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১