ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

ভারতের মাটিতেই পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ, বিসিসিআই

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না এমনটিই জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। কারণ করোনা উর্ধমুখি আক্রামণে ভারতের পরিস্থিতি বেসামাল হয়ে ওঠেছিলো। সেই বাধা দূরে ঠেলে এখন স্বপ্ন দেখছেন ভারতের মাটিতেই বিশ্বকাপ হতে পারে কিনা।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা এখনো ভারতেই বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছেন। তারা মনে করছে করোনা সংক্রমণের সঙ্গে লড়ে ভারতেই আয়োজন করা সম্ভব এবারের বিশ্বকাপ। তবে এবিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।

করোনা বিধ্বস্ত ভারতের এ বছরে ভারতে মাটিতে আইপিএল বা বিশ্বকাপ হওয়ার কোনো সম্ভাবনা মিলিয়ে গিয়েছিলো। আইপিএল অন্য কোনো ভেন্যুতে করা গেলেও পরবর্তী বিশ্বকাপ আয়োজনের অধিকার অস্ট্রেলিয়ার কাছ থেকে আদায় করে নেওয়া ভারত বিশ্বকাপ অন্য কোথাও আয়োজন করতে চাইছে না।

যদিও আট দলের আইপিএলের খেলোয়াড় ও স্টাফদের জৈব সুরক্ষাবলয়ে রেখেও নিরাপদে আইপিএল শেষ করা যায়নি। কিন্তু ১৬ দলের বিশ্বকাপের ক্ষেত্রে এই পন্থায় ভরসা করছে বিসিসিআই।

করোনা আক্রান্তর পারদ ধীরে ধীরে নামতে শুরু করেছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদী হয়ে উঠছেন। তারা ভাবছেন বিশ্বকাপের যেহেতু এখনো চার মাস বাকি, এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। যদিও আরও এক মাস তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এরপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের মাটিতেই পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ, বিসিসিআই

আপডেট সময় : ০৬:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১