ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ভারতের ক্রিকেট দলকে ভয়ঙ্কর বললেন স্মিথ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ৪৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও অস্ট্রেলিয়া সুপার টুয়েলভের আলাদা গ্রুপে। মূল আসর শুরুর আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে দলগুলো। যেখানে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ২০০৭ আসরের শিরোপাজয়ী ভারত।

ইংলিশদের বিপক্ষে ১৮৯ রানের লক্ষ্যে তারা ৭ উইকেটে জেতে ৬ বল হাতে রেখে। এরপর বুধবার অস্ট্রেলিয়াকে হারায় ৮ উইকেটে, প্রতিপক্ষের ১৫২ রান কোহলিরা পেরিয়ে যায় ১৩ বল আগে।

ভারতের বিপক্ষে ৪৮ বলে ৫৭ রানের ইনিংস খেলার পর স্মিথ বলেন, ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলা কোহলির দল এই বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি।

তিনি বলেন, তারা ভয়ঙ্কর দল, সব দিক থেকেই পরিপূর্ণ। দারুণ কয়েকজন ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। গত কয়েক (এক) মাস ধরে তারা সবাই এই কন্ডিশনে আইপিএল খেলেছে। তাই এই পরিবেশের সঙ্গে তারা অভ্যস্ত।

নিজের ছন্দ ফিরে পাচ্ছেন জানিয়ে স্মিথ বলেন, মনে হচ্ছে, এখন আমি খুব ভালোভাবে বল মারতে পারছি। আমি আইপিএলে খুব বেশি ম্যাচ খেলিনি, তবে নেটে অনেক সময় কাটিয়েছি, কিছু বিষয় নিয়ে কাজ করেছি এবং এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের ক্রিকেট দলকে ভয়ঙ্কর বললেন স্মিথ

আপডেট সময় : ০৬:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১