ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ভারতীয় পেসারের উপর বল টেম্পারিংয়ের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারেরা নাকি বল বিকৃত করেছিলেন। এমন অভিযোগ তুলছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারায় ভারত। সেন্ট লুসিয়ার মাঠে সেই জয়ের পরেই সেমিফাইনালে জায়গা হয় রোহিত শর্মাদের।

ইনজামামের অভিযোগ, আরশদীপ সিংহ যে ভাবে রিভার্স সুইং করাচ্ছিলেন তা নতুন বলে করা সম্ভব নয়। পুরনো বলেই রিভার্স সুইং হয়। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে বল খুব বেশি পুরনো হয় না। তাই তাতে রিভার্স সুইং করানো কঠিন। ইনজি বলেন, “আরশদীপ বল করার সময় (১৬তম ওভারে) রিভার্স সুইং পাচ্ছিল। বল তখনও নতুন। এত তাড়াতাড়ি রিভার্স সুইং পাওয়া যায়? ১২-১৩ ওভার থেকেই বল রিভার্স সুইং করছিল। আম্পায়ারদের চোখ খুলে রাখা উচিত।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৫ রান তোলে রোহিত শর্মার দল। অধিনায়ক নিজে ৯২ রান করেন। সূর্যকুমার যাদব দ্রুত ৩১ রান করেন। হার্দিক পাণ্ড্য অপরাজিত থাকেন ২৭ রানে। ব্যাটিং সহায়ক পিচের সুবিধা নেয় ভারত। ২০৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া থেমে যায় ১৮১ রানে। ট্রেভিস হেড করেন ৭৬ রান। আরশদীপ ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। কুলদীপ যাদব নেন ২ উইকেট।

এক সময় পাকিস্তান দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠত। শাস্তিও পেয়েছেন অনেক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ২০১৮ সালে বল বিকৃতির অভিযোগ উঠেছিল। যে কারণে নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথের মতো ক্রিকেটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। সুপার ৮-এ আফগানিস্তান এবং ভারতের বিরুদ্ধে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়াও। ভারত পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। বৃহস্পতিবার তারা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতীয় পেসারের উপর বল টেম্পারিংয়ের অভিযোগ

আপডেট সময় : ১১:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪