ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ব্যাংকক গেলেন ড. ইউনূস, দায়িত্ব  নেবেন বিমসটেক চেয়ারম্যানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

ব্যাংকক গেলেন ড. ইউনূস, দায়িত্ব  নেবেন বিমসটেক চেয়ারম্যানের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন।

৪ এপ্রিল এ সম্মেলনের শেষের দিন বিমসটেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে অর্পিত হবে। প্রধান উপদেষ্টা ৪ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সম্মেলন চলার ফাঁকে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। তারা বলছে, দুই নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

অপর দিকে ব্যাংককে অবস্থানরত পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক যে হতে চলেছে, সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে আশাবাদী। সম্মেলনের ফাঁকে শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা ইউনূস-মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই হবে ইউনূস-মোদির প্রথম সাক্ষাৎ।

জসীম উদ্দিন বলেন, শুক্রবার দ্বিপক্ষীয় আলোচনার আগে বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সন্মানে আয়োজিত নৈশভোজে দুই শীর্ষ নেতার দেখা হওয়ার কথা।

রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বুধবার সংবাদ ব্রিফিংয়ে জানান, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে।

এগুলো হচ্ছে, ১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, ৩. নিরাপত্তা, ৪. কৃষি ও খাদ্যনিরাপত্তা, ৫. জনগণের মধ্যে সংযোগ, ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং ৭. কানেকটিভিটি।

খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্যরাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ড. ইউনূস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যাংকক গেলেন ড. ইউনূস, দায়িত্ব  নেবেন বিমসটেক চেয়ারম্যানের

আপডেট সময় : ১১:০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫