ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বিশ্বকাপ খেলতে সবার আগে দেশ ছাড়লো শ্রীলংকা দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপ খেলতে সবার আগে দেশ ছাড়লো শ্রীলংকা দল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সবার আগে দেশ ছাড়লো শ্রীলংকা ক্রিকেট দল। আজ সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ১৫ সদস্যের শ্রীলংকার বিশ্বকাপ দলটি।

এর আগে গতকাল বিকেলে শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথে দেখা করেন হাসারাঙ্গা ডি সিলভার নেতৃত্বাধীন শ্রীলংকা দল। আসন্ন বিশ্বকাপে দলের জন্য শুভকামনা জানিয়েছেন রনিল।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলংকার প্রতিপক্ষ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। নিউ ইয়র্কে ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শ্রীলংকা।

৮ জুন ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা। ১১ জুন লডারহিলে তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে লংকানরা। ১৬ জুন গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে শ্রীলংকা।

এখন পর্যন্ত একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে শ্রীলংকা। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিলো লংকানরা।

শ্রীলংকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশঙ্কা।

রিজার্ভ তালিকা: আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিয়াসকান্ত, ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ খেলতে সবার আগে দেশ ছাড়লো শ্রীলংকা দল

আপডেট সময় : ১২:৩১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪