ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বিরল প্রজাতির মাছ ঘিরে কৌতুহল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৪১৮ বার পড়া হয়েছে

 খামারে ধরা পড়েছে এই বিচিত্র মাছ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

একটি মাছ হাজারো কৌতুহলের সৃষ্টি করেছে। মৎস্যজীবীদের কাছে এটিই একেবারেই নতুন মুখ। এটি কোন প্রচলিত মাছ নয় বলেই কৌতুহলটা বেশি। তবে এই প্রজাতির মাছ নেই তা বলা যাবে না। অঞ্চল ভেদে মাছের চাষাবাদ বা বংশ বিস্তার রয়েছে বলেই মাছটি জন্মেছে।

মাছটির বর্ণনায় বলা হচ্ছে, দুই কেজি ওজনের মাছটির আকারের তুলনায় মুখ বড়। কিছুটা কালচে রংয়ের সঙ্গে হলুদ রঙের ছোপ ছোপ দাগ। মাথা থেকে লেজ পর্যন্ত গায়ের রং একই ধরনের। বুকের পাশে রং কিছুটা সাদাটে। চোখের পেছনে একজোড়া ছোট আকৃতির পাখনা। মুখভর্তি ধারালো ছোট দাঁতের সারি। শরীর তুল তুলে।

গাজীপুরের শ্রীপুর বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকায় আবু তালেব নামের এক মাছচাষির ঘেরে একটি মাছটি ধরা পড়েছে।

এটি গবি মাছ বলে মনে করছেন কাপাসিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বেশ কিছু দেশে এ মাছ পাওয়া যায়। এটা ২৫ থেকে ২৬ ইঞ্চি লম্বা হয়।

গোলাঘাট গ্রামের ৭০ বছর বয়সী জেলে কবির হোসেনের মতে মাছটি দেখতে কিছুটা গজার মাছের মতো। তবে এর শরীর একদমই নরম। এমন মাছ তিনি আর দেখেননি।

বিচিত্র মাছটি কোন মৎস্য বিশেষজ্ঞকে দিয়ে দিতে চান মৎস্য চাষি আবু তালেব। তিনি মাছটি যত্নসহকারে জিইয়ে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরল প্রজাতির মাছ ঘিরে কৌতুহল

আপডেট সময় : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩