ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বিমান বহরে যুক্ত হলো ‘আকাশ তরী’ কানাডা থেকে উড়ে আসে বাংলাদেশে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ ৪২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট, ঢাকা

বাংলাদেশের উন্নয়নের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা।  বাংলার গণমানুষের মুক্তি দূত এবং বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধু চেয়েছিলেন লাঙ্গল-জোয়ালের দেশকে সোনার বাংলা হিসেবে বিশ্ব পরিচয় করিয়ে দিতে। তার ডাকে সারা দিয়ে  একাত্তরের মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো বাংলার মানুষ। ন’মাসের যুদ্ধে লাখো শহিদের রক্ত এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে লাল-সবুজে খচিত পতাকা। শেখ হাসিনার হাত ধরেই  সেই পতাকা উড়ছে মহাকাশ থেকে সমুদ্রের তলদেশে সাবমেরিনে।

গর্বের সেই পতাকাবাহী বাংলাদেশের বিমান। এবারে কানাডা থেকে বিমান বহরে যে নতুন একাধিক উড়োজাহাজ যুক্ত হয়েছে, সেই ‘আকাশ তরী’র নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা ৩টি ড্যাশ-৮ উড়োজাহাজের দ্বিতীয়টি  বাংলাদেশে এসে পৌঁছেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  উড়োজাহাজটি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন প্রমূখ।

উড়োজাহাজটি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরকে আধুনিকায়ন করার জন্য কাজ করে চলেছেন। তার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ আকাশ তরী দেশে এসেছে।
আগামী ৪ মার্চ তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজটি দেশে এসে পৌঁছাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে ইতোমধ্যেই বিমানের বহরে সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ১৩টি নিজস্ব উড়োজাহাজ যুক্ত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে  ড্যাশ-৮ উড়োজাহাজগুলো যুক্ত হওয়ার ফলে বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুট গুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে।

একই সঙ্গে যাত্রীদের আরও উন্নত ইন-ফ্লাইট সেবা প্রদান করা সম্ভব হবে। কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ চুয়াত্তর সিট সম্বলিত উড়োজাহাজ। পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। যাতে   রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে। যা  যাত্রীদের আরামদায়ক যাত্রাকে করে তোলে অধিক সতেজ ও নিরাপদ। এছাড়াও এ উড়োজাহাজে বেশি লেগস্পেস, এল ই ডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারনে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা হবে ২০টি । তন্মধ্যে ১৫ টি নিজস্ব এবং ৫টি লীজ। নিজস্ব ১৫টির মধ্যে বোয়িং৭৭৭-৩০০ ইআর ৪টি, বোয়িং ৭৮৭-৮ ৪টি, বোয়িং ৭৮৭-৯ ২টি, বোয়িং ৭৩৭ ২টি এবং ড্যাশ-৮ ৩টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমান বহরে যুক্ত হলো ‘আকাশ তরী’ কানাডা থেকে উড়ে আসে বাংলাদেশে

আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১