ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বিনা মূল্যে আর এক্স ব্যবহারের দিন ফুরাচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সম্প্রচারিত আলাপচারিতায় ইলন মাস্ক বলেছেন, এক্স ব্যবহারে প্রতি মাসে সামান্য অর্থ নির্ধারণ করা হবে। অর্থাৎ এক্স (টুইটার) ব্যবহারে সব ব্যবহারকারীকে অর্থ গুণতে হবে।

সোমবার এ আলাপচারিতা সরাসরি সম্প্রচার করা হয়। মাস্ক জানিয়েছেন, এক্সের বট সমস্যা সমাধানের জন্য এ পরিবর্তন জরুরি। তবে ব্যবহারকারীদের কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে বা কবে থেকে এ নিয়ম চালু হবে, তা জানাননি মাস্ক। ইঙ্গিত দিয়েছেন অর্থের পরিমাণ হবে সামান্য।

মাস্ক এও জানান, প্রতি মাসে ৫৫ কোটি মানুষ এক্স ব্যবহার করেন। তারা প্রতিদিন এ মাধ্যমে ১০ হাজার কোটি থেকে ২০ হাজার কোটি বার্তা পোস্ট করেন।

টুইটার অধিগ্রহণ করার পর এ মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনেন ইলন মাস্ক। নাম পরিবর্তন করে রাখেন এক্স। এমনকি তার অধিগ্রহণের পরপর ব্যবহারকারীদের অর্থ দিয়ে ভেরিফায়েড করে গ্রাহক হতে উৎসাহ দেওয়া হয়। টুইটারের নীল টিক সুবিধা বন্ধ করে আবার অর্থের বিনিময়ে সেটি চালু করা হয়।

মাসে ৮ ডলার বা বছরে ৮৪ ডলার খরচ করে ব্যবহারকারীরা এক্সে বার্তা সম্পাদনা করা, কম বিজ্ঞাপন দেখা, সার্চ ও আলাপচারিতায় অগ্রাধিকার নির্ধারণ করা, বড় আকারের পোস্ট লেখাসহ নানা ধরনের সুবিধা পান।

এক্সে এখন কী পরিমাণ গ্রাহক (পেইড সাবস্ক্রাইবার) রয়েছেন, তা কোথাও প্রকাশ করা হয়নি। অবশ্য একটি গবেষণা সংস্থার বিশ্লেষণে দেখা গেছে, খুব বেশি গ্রাহকের কাছে অর্থ দিয়ে গ্রাহক করার সুবিধা আকর্ষণীয় করে তুলতে পারেনি এক্স। তাদের অনুমান, প্ল্যাটফর্মটিতে এখন আট লাখের কিছু বেশি এক্স প্রিমিয়ার গ্রাহক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিনা মূল্যে আর এক্স ব্যবহারের দিন ফুরাচ্ছে

আপডেট সময় : ০৩:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩