ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিদেশ থেকে স্বর্ণালঙ্কার আনায় নতুন নিয়ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

বিদেশ থেকে স্বর্ণালঙ্কার আনায় নতুন নিয়ম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড় পরিবর্তন আনা হচ্ছে ব্যাগেজ রুলসে। বিদেশ থেকে স্বর্ণালঙ্কার আনায় নতুন সংজ্ঞায়নের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ সুপারিশ করেন।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালা ২০২৩-এর ২ ধারায় স্বর্ণের অলঙ্কার ও গয়নার উপযুক্ত সংজ্ঞা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন অর্থমন্ত্রী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা যাত্রীরা অল্প ডিজাইন করে ২৪ ক্যারেটের কাঁচা সোনাকে গয়না হিসেবে লুকিয়ে আনার মাধ্যমে শুল্ক এড়ানোর চেষ্টা করেন। এজন্য ব্যাগেজ বিধিমালা সংশোধন ও যৌক্তিকীকরণের অংশ হিসেবে কাস্টমস শুল্ক ফাঁকির প্রবণতা রোধে সোনার অলঙ্কারের সংজ্ঞা নির্ধারণ করছে সরকার।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২৪ ক্যারেট স্বর্ণালঙ্কার আনার ক্ষেত্রে সরকার নির্ধারিত সোনার অলঙ্কারের সংজ্ঞার আওতায় আনতে হবে। তবে, ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালঙ্কার ১০০ গ্রাম আনা যাবে। ১২ বছরের কম বয়সীরা ব্যাগেজ সুবিধায় স্বর্ণালঙ্কার, সোনার বার, মদ-সিগারেট আনতে পারবে না। অন্যদিকে, যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ শুল্কছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদেশ থেকে স্বর্ণালঙ্কার আনায় নতুন নিয়ম

আপডেট সময় : ০৮:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪