ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বিদেশি হলেই পুশ-ইন বাংলাদেশে, আসামের মুখ্যমন্ত্রীর হুমকি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

বিদেশি হলেই পুশ-ইন বাংলাদেশে, আসামের মুখ্যমন্ত্রীর হুমকি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েক সপ্তাহে প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করার দাবি আসামের মুখ্যমন্ত্রীর

ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যটির আইনসভায় বলেছেন, যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে, তাকেই বাংলাদেশে পুশ ইন করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের আইনি অনুমোদনের প্রয়োজন হবে না।

গত সোমবার আইনসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে রাজ্যের জেলা প্রশাসকরা (ডিসি) সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন। ১৯৫০ সালের একটি পুরনো আইন পুনরায় কার্যকর করা হয়েছে, যার বৈধতা স্বয়ং ভারতের সুপ্রিম কোর্ট স্বীকৃতি বলেও দাবি তার।

যেসব ব্যক্তিকে রাজ্যের ফরেনার ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে, তাদের ক্ষেত্রেও একই পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ফরেনার ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে গত কয়েক সপ্তাহে প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করার দাবি আসামের মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের অক্টোবর মাসে ভারতের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যেসব ব্যক্তি আসামে প্রবেশ করেছেন, তারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেন।

রায়ে আরও বলা হয়, ১৯৭১ সালের ২৪ মার্চের পর আসামে যারা প্রবেশ করেছেন, তাদের কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম দেওয়ার সুযোগ নেই। আদালত নির্দেশনা দেয়, ১৯৫০ সালের পুশ ইন-আইনও বৈধ এবং সেই আইনের আওতায় জেলা প্রশাসকরা চাইলে যে কাউকে পুশ ইন করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদেশি হলেই পুশ-ইন বাংলাদেশে, আসামের মুখ্যমন্ত্রীর হুমকি

আপডেট সময় : ০৭:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫