ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে সফরের নানা দিক তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলন আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকস চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

তিনদিনব্যাপী ব্রিকস সম্মেলন চলে ২২-২৪ আগস্ট। সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে ব্রিকসে যোগদানে সহায়তা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন জিনপিং। সফর শেষে রবিবার দেশে পৌছান প্রধানমন্ত্রী।

ব্রিকসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এবারের সম্মেলনে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এই দেশগুলোর সদস্যপদ ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। নতুন ছয় দেশ নিয়ে ব্রিকসের সদস্য দেশ হবে ১১টি। বাংলাদেশ সদস্যপদ পেতে আবেদন করলেও শেষ পর্যন্ত তা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩