ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বাবরকে চাপমুক্ত করতে চান কারস্টেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

বাবরকে চাপমুক্ত করতে চান কারস্টেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব ম্যাচেই দলের জন্য অবদান রাখতে হবে-অধিনায়ক বাবর আজমের মধ্যে থাকা এমন মনোভাবকে পাল্টে ফেলতে চান পাকিস্তানের নয়া কোচ দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন।গেল মাসে পাকিস্তানের সাদা ফরম্যাটের কোচের দায়িত্ব পেয়েছেন কারস্টেন। আগামী ১৯ মে পাকিস্তানের কোচ হিসেবে যোগ দিবেন তিনি। ২২ মে থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিই কারস্টেনের প্রথম অ্যাসাইনমেন্ট।

কিন্তু পাকিস্তানের সাথে চুক্তিবদ্ধ হবার পর থেকেই জাতীয় দল নিয়ে নিজের পরিকল্পনা সাজানো শুরু করে দেন কারস্টেন। এরমধ্যে দলের অধিনায়ক বাবরকে ঘিরেই পরিকল্পনার বড় অংশ সাজিয়েছেন তিনি।
কার্স্টেনের মতে, বাবার নিজের কাঁধে অনেক বেশি দায়িত্ব নিয়ে থাকে। এটা কমাতে হবে এবং সতীর্থদের আরো বেশি দািয়ত্ব নিয়ে খেরতে হবে।

তাতে বাবরের আসল ব্যাটিং পারফরমেন্স ফুটে উঠবে বলে মনে করেন কারস্টেন। তখন শুধুমাত্র একজনের উপর নির্ভর করতে হবে না এবং পাকিস্তানের দলীয় পারফরমেন্সেরও উন্নতি হবে।টকস্পোর্ট-এ এক সাক্ষাৎকারে বাবরকে নিয়ে কারস্টেন বলেন, ‘এটা (বাবরের ওপর নির্ভরশীলতা) কোন খেলোয়াড়ের জন্যই কাম্য নয়। দলের জন্য সবকিছুই করতেই হবে বা এককভাবে দায়িত্ব নিতে- তার এমন মনোভাব থাকা উচিত নয়। আমার বাবরের সাথে যোগাযোগ হচ্ছে। সে খুবই ভালো করেছে, দলের বেশিরভাগ দায়িত্ব নিজেই বহন করছে সে। কোচিং স্টাফ হিসেবে আমরা যা করবো, তার উপর চাপ কমাবো এবং তাকে বোঝাতে হবে, সে শুধুমাত্র দলের একজন খেলোয়াড়। নিজের স্বাভাবিক খেলা খেলবে সে খেলবে ।’

২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ১ হাজার রান করা দুই ব্যাটারের একজন বাবর। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুন ব্যাট করেছেন তিনি। তৃতীয় ও শেষ ম্যাচে মাত্র ৪২ বলে ৭৫ রান করে দলের সিরিজ জয়ে বড় অবদান রাখেন বাবর।

ভবিষ্যতেও দলের সেরা ব্যাটার বাবরের কাছ থেকে আরও ভালো ইনিংসের প্রত্যাশা কার্স্টেনের, ‘আমরা আশা করি, তার কাছ থেকে (আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের মত) এমন ধরনের ইনিংস আরও অনেক দেখতে পাবো। তাকে স্বাধীনভাবে খেলার সুযোগ দিতে পারলে এবং টি-টোয়েন্টিতে ম্যাচ জিততে অবদান রাখার মতো আরো অনেকে আছে তবে তার ওপর থেকে অনেক চাপ কমে যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাবরকে চাপমুক্ত করতে চান কারস্টেন

আপডেট সময় : ১২:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪