ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ভারত গমন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান : ছবি আইএসপিআর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে ভারত গমন করেন। সফরকালে তিনি ভারতের চেন্নাইতে অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন।

সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাতকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও এই সফরে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত দুই বছরে বাংলাদেশ এবং ভারত সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ এপ্রিল ২০২৩ তারিখ ভারত হতে দেশে প্রত্যাবর্তন করবেন। আইএসপিআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ভারত গমন

আপডেট সময় : ০৪:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩