ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বাংলাদেশ থেকে ডেঙ্গু ছড়াচ্ছে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

মমতা বন্দ্যোপাধ্যায় ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে রাজ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে বলে দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য সীমান্তে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা উচিত বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার বিধানসভায় বক্তৃতাকালে তিনি এই দাবি করে বলেন, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আমি কাউকে (বাংলাদেশ থেকে) প্রবেশে বাধা দিতে পারব না। তবে সীমান্তে নজরদারি বাড়াতে হবে এবং প্রতিবেশী দেশ থেকে যারা ভারতে প্রবেশ করছে তাদের প্রয়োজনীয় পরীক্ষা করা উচিত।

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বর্তমানে কলকাতায় রয়েছেন। তাকে বাংলাদেশ থেকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রবেশকারীদের পরীক্ষা করার প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরনের ব্যবস্থা নিলে বাংলাদেশ সরকারের কোনো সমস্যা নেই।

তিনি বলেন, যদি একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত এই পদক্ষেপগুলো নিতে চায় তবে বাংলাদেশের কোনো আপত্তি নেই। আমরা আমাদের দেশে ডেঙ্গুর সমস্যা মোকাবিলার জন্য সবকিছু করছি। করোনার সময়ও এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

ইতিমধ্যে দেশটির মুখ্য সচিব এইচকে দ্বিবেদী বর্ষা মৌসুমে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা করতে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন।

চলতি বছরে ডেঙ্গুতে কলকাতার পিকনিক গার্ডেন এলাকার ১০ বছর বয়সী এক কিশোরীসহ চারজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ থেকে ডেঙ্গু ছড়াচ্ছে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

আপডেট সময় : ০৬:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩