ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Bangladesh-German diplomatic relations : বাংলাদেশ-জার্মান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৩০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার

ঢাকা-জার্মান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। শুক্রবার এক বার্তায় ট্রস্টার বলেন, বাংলাদেশ এবং জার্মানির সফল সহযোগিতার ঠিক ৫০ বছরের জন্য অভিনন্দন! দু’দেশের মধ্যে চিত্তাকর্ষক উপায়ে উন্নয়নের একজন বিশ্বস্ত অংশীদার হতে পেরে গর্বিত।

১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো। দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবার দিনে অখিম ট্রস্টার বার্তায় আরও বলেন, দু’দেশের সক্রিয় অংশীদারিত্বে অবদান রাখতে পেরে তারা খুশি।

বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জার্মানি। পরবর্তী পাঁচ দশকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী সম্পর্ক গড়ে উঠেছে। দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন জার্মানির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার।

৫০ বছর ধরে জার্মানি উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। জার্মানি বাংলাদেশের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পে প্রায় তিন বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। বাংলাদেশের গতিশীল প্রবৃদ্ধির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা এ সহযোগিতার কেন্দ্রবিন্দু।

বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ হিসেবে জার্মানি বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার। শুধু তাই নয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে জার্মানি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Bangladesh-German diplomatic relations : বাংলাদেশ-জার্মান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২