ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ৩২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস রিপোর্ট

ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। মার্কিন দূতাবাসের তরফে মঙ্গলবার ঢাকায় পৌছানোর তথ্য জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র উপস্থাপনের পর তিনি দায়িত্ব পালন শুরু করবেন। শিগগিরই তার পরিচয়পত্র উপস্থাপন অনুষ্ঠান হওয়ার কথা।

পিটার ডি. হাস যুক্তরাষ্ট্রের একজন পেশাদার কূটনীতিক। প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের ৯ জুলাই বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটের বিদেশবিষয়ক কমিটিতে শুনানিতে তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চল লাভবান হবে।

মি. ডি. হাস আরও বলেন, বাংলাদেশে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চান। তাছাড়া তিনি মানবাধিকার সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবেন। যুক্তরাষ্ট্র সিনেট গত ডিসেম্বর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি. হাসের মনোনয়ন চূড়ান্ত করে। মি. হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

তিনি গত বছরের ২০ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরে অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র বিদেশ দপ্তরের বাণিজ্য নীতি ও আলোচনা বিষয়ে জ্যেষ্ঠ্য উপদেষ্টা/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ফ্রান্সের প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (ওইসিডি) যুক্তরাষ্ট্র মিশনে স্থায়ী উপপ্রতিনিধি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস

আপডেট সময় : ০৭:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২