ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৪১৩ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

লাখো মুসল্লির কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ নদের তীর। শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। এদিন আল্লাহু আকবার ধ্বনিতে ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীর ও গোটা ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। জুম্মার নামাজ আদায় শেষে মোনাজাত ধরে কান্নায় ভেঙ্গে পড়েন হাজারো মুসল্লি। তারা নিজেদের কৃতকর্মের জন্য আল্লহর দরবারে পানাহ চান।

শুক্রবার ৫৭তম বিশ্ব ইজতেমায় ৬৪ জেলার মধ্যে প্রথম পর্বে ৩২ জেলার মানুষ যোগ দিয়েছেন। লাখো মুসল্লির পদভারে মুখরিত ইজতেমা ময়দান। ইজতেমার মূল সামিয়ানায় স্তান না পেয়ে পাশের রাস্তায় এমন কি ঢাকা-ময়মনসিং রোডে স্মরণকালের জুম্মার নামাজের জামাতে অংশ নেন মুসল্লিরা। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জু’মার নামাজে অংশ নিতে ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই ঢাকার আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে।

ছবি সংগ্রহ

দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। ১টা ৪০ মিনিটে শুরু হওয়া স্মরণকালে সবচে বড় জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের।টঙ্গীর বিভিন্ন উচু ভবনের ছাদ ও নৌকা থেকেও মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে সুযোগ পেরেছেন পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জু’মার নামাজে শরিক হয়েছেন।

এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার শুরু হয় ইজতেমার মূল কাজ। রবিবার আখেরি মোনাজাতের মাধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে থেকে ১১ ফেব্রুয়ারি শেষ হবে দ্বিতীয় পর্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আপডেট সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪