ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোলার বাতি চুরি অন্ধকারে শেরপুরের সীমান্ত সড়ক বাড়ছে নিরাপত্তাঝুঁকি ভেজালের রাজ্যে বিভ্রান্ত ক্রেতা পরীক্ষিত খাদ্যপণ্যের ২৭ শতাংশেই অনিয়ম কপ-৩১-এর অর্থ উপকূলে ব্যয়ের রূপরেখা চান নাগরিক নেতারা, উন্নয়ন বোর্ড গঠনের দাবি  পতিত স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রীবাহী ট্রেনে আগুন যাত্রীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ পোশাকশিল্পে অস্থিরতা ক্রেতা যাচ্ছে অন্য দেশে লাভবান হচ্ছে ভারত সৌদি তেল স্থাপনায় হামলার দাবি, লাফিয়ে বাড়ছে তেলের দাম শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য শ্রমিকের পদচারণায় প্রাণচঞ্চল শ্রম-অর্থনীতির অঙ্গন পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

 পতিত স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের মাটিতে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য পুনরায় গড়ে তুলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে দেশের চলমান স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সমান নাগরিক অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। এটাই বাংলাদেশের সামগ্রিক ঐক্য ও সহাবস্থানের ভিত্তি।

খতমে নবুওয়াত সম্মেলনের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে যেগুলো আইনগতভাবে বাস্তবায়ন সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে আইনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

গত ১৬ থেকে ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই সময়ে আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিদের ওপর নির্যাতন এবং জবরদস্তিমূলক শাসনের ঘটনা ঘটেছে। বায়তুল মোকাররম মসজিদ ও শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার প্রকৃত চিত্র ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে প্রকাশিত একটি বইয়ে ছবি ও পরিচয়সহ অনেকের তথ্য সংকলন করা হয়েছে। তবে এখনো অনেকের নাম-ঠিকানা ও দাফনের স্থান সম্পর্কে তথ্য অসম্পূর্ণ রয়ে গেছে। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে দায়ের করা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে তিনি মনে করেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আইনানুগ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানান তিনি।

গার্মেন্টস শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এসব কর্মকাণ্ডে উসকানি ও নির্দেশনা দেওয়ার অভিযোগও রয়েছে। তবে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে তা মোকাবিলা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তিকে ফিরে আসতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দেশে বহুদলীয় রাজনীতি, গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও বিতর্কও থাকবে। তবে গণতন্ত্র ও রাষ্ট্রের স্বার্থে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। এই ঐক্যের শক্তিতেই বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

তিন দিনব্যাপী এ বার্ষিক ইসলাহী ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ওলামা-মাশায়েখ অংশ নেন। আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার সম্মেলনস্থলে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 পতিত স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬