ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন মন্তব্য নয়, জাপানের রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন মন্তব্য করতে চান না। তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করেন এবং এ নিয়ে মন্তব্য থেকে বিরত থাকাটাই পছন্দ করেন।

বুধবার তার দপ্তরে সাংবাদিকদ বৈঠকে বসেন ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

ইওয়ামা কিমিনোরি বলেন, সামরিক ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় জাপান। এজন্য ঢাকা নতুন স্কিমে টোকিও থেকে সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি কিনবে।

রাষ্ট্রদূত বলেন, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের উদ্যোগে গঠিত কোয়াড কোনো সামরিক জোট নয়।

এ ছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের সংযুক্তি ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও জানান জাপান রাষ্ট্রদূত।

এর আগে, সোমবার ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্র চায় নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়।

প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে শেখ হাসিনা গত ২৫ এপ্রিল জাপানে চার দিনের সরকারি সফর করেন। এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তাসহ আট চুক্তি ও সহযোগিতা স্মারক সই হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন মন্তব্য নয়, জাপানের রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩