ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে

বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যে কোনো বিপদ-আপদে কড়াইল বস্তিবাসীর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের মানবিক মর্যাদা নিয়ে বাঁচার অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দোয়া-মোনাজাতের আগে বক্তব্যে তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়া কড়াইলের মা-বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা চাই, সেই মা-বোনেরা যেন শুধু শিক্ষা নয়, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।” তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা বস্তিবাসীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সবকিছুই আল্লাহর ইচ্ছা ও রহমতের ওপর নির্ভরশীল।

বাসস্থান সমস্যার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, কড়াইলের মানুষ যে কষ্টকর পরিবেশে বসবাস করছে, তা ধীরে ধীরে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আল্লাহ সুযোগ দিলে এখানে পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হবে এবং বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট হস্তান্তর করা হবে।

মানবিকতা, সহানুভূতি ও দায়িত্ববোধের এই অঙ্গীকার কড়াইলবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের

আপডেট সময় : ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬