ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপে আসছে নতুন জার্সি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ৪৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আসছে ১ থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ। মাঠের খেলার পাশাপাশি জাতীয় দলের জার্সির দিকে এবার মনোযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকার মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত প্রতিযোগিতায় জামাল ভূঁইয়াদের গায়ে ওঠবে নতুন জার্সি। নতুন জার্সির নকশার জন্য উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজন করেছে বাফুফে।

প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে। দুই ধরনের জার্সির নকশা তৈরি করতে হবে। শর্ত হলো, হোম ও অ্যাওয়ে জার্সিতে লাল-সবুজ রং তো থাকবেই, পাশাপাশি সাদাও রাখতে হবে। তবে গোলকিপারের জার্সির ডিজাইনে কোনও বাধ্যবাধকতা নেই।

২৫ জানুয়ারির মধ্যে আগ্রহীদের জার্সির দুই ধরনের নকশা তৈরি করে মেইল করতে হবে এই -পড়হঃবংঃ.নভভ@মসধরষ.পড়স ঠিকানায়। সঙ্গে দিতে হবে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তও। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বিজয়ীর নাম ঘোষণা করবে বাফুফে। বিজয়ী পাবেন অর্থসহ আকর্ষণীয় পুরস্কার। ২৫ হাজার টাকা ছাড়াও ছবি তোলার সুযোগ থাকছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দলের সঙ্গে।

মাঠে বসে খেলা দেখার সুযোগও থাকছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের ভিআইপি দুটি টিকিট দেওয়া হবে। এ পর্যন্তই শেষ নয়, রয়েছে লোভনীয় পুরস্কারও। সেরা ডিজাইনার ডিনার করার সুযোগ পাবেন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে। তাছাড়া ব্লেজার পাবেন বাফুফে থেকে। আর সার্টিফিকেট বা প্রশংসাপত্র থাকছে বাফুফে সভাপতির পক্ষ থেকে। বাফুফে আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে জার্সির নকশা পাওয়া যাবে। আর ঘরের মাঠে সেই নতুন জার্সি পরে খেলবেন জামাল ভূঁইয়ারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপে আসছে নতুন জার্সি

আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১