ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না। ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন।

ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে, এখন নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াত।

সোমবার ঢাকার মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশনার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ শহিদের নতুন সংজ্ঞা দিয়েছিল। তারা যাদের শহিদ বলবে তারাই শহিদ আর কেউ নয়। জাতির পাশাপাশি তারা সংবাদ জগতের ওপর তাণ্ডব চালিয়েছে। জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যদি ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির ওপর জেঁকে বসতে পারতো না।

জামায়াতের আমির বলেন, সংবাদ সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না। সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ফ্যাসিবাদী আমলে এটি একবারেই হয়নি। এখনো এর কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি

আপডেট সময় : ০৬:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫